জাপানে দুই সপ্তাহে ৯০০ ভূমিকম্প, আতঙ্কে বাসিন্দারা

জাপানের দক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত ও জনবহুল দ্বীপে দুই সপ্তাহে ৯০০ টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে উদ্বিগ্ন হয়ে নির্ঘুম রাত পার করছেন সেখানকার বাসিন্দারা।  ২১ জুন থেকে টোকরা দ্বীপপুঞ্জের আশেপাশে সমুদ্রে ভূমিকম্প বৃদ্ধি পেয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো প্রকার সুনামির সতর্কতাও দেয়া হয়নি। তবে…

Read More

সরকারি চাকরি অধ্যাদেশের সংশোধনী প্রস্তাব অনুমোদন

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে।  বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশের…

Read More

ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ করলো স্প্যানিশ স্টিল কোম্পানি

ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে স্পেনের স্টিল উৎপাদনকারী কোম্পানি সিডেনর। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ওই তথ্য নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়েছে, গত বছর আয়ারল্যান্ডের প্রকাশনা সংস্থা দ্য ডিচ বলেছে, দশ মাসে ইসরাইলি অস্ত্র প্রস্তুতকারি কোম্পানি আইএমআই সিস্টেমের কাছে ১ হাজার ২০৭ টনের স্টিলের বার বিক্রি করেছে সিডেনর। ইউরোপের…

Read More

‘স্বৈরাচার, ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না’

কোনো স্বৈরাচার, ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না বলে মন্তব্য করেছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে এনসিপি’র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনে কুড়িগ্রাম ঘোষপাড়াস্থ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে পথসভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা নিয়ে রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে প্রবেশ করে এনসিপি’র নেতাকর্মীরা। পরে পদযাত্রাটি ত্রিমোহনী…

Read More

গণতন্ত্রের স্বার্থে ঐকমত্য কমিশনে বিএনপি অনেক ছাড় দিয়েছে: তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। তাই গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার জন্য বড় দল বিএনপি’র নেতাকর্মীদের দায়িত্ব অনেক বেশী। নিজে এবং অন্যকে এমন কোন কাজ করবেন না বা করতে দিবেন না যাতে দলের ক্ষতি হয়। বড় দল হিসেবে গণতন্ত্রের স্বার্থে বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনে অনেক ছাড় দিয়েছে।  বুধবার বিকালে পটুয়াখালীর প্রাণকেন্দ্র…

Read More

মিয়ানমারকে হারিয়ে ‘বড় লাফ’ দিতে চায় বাংলাদেশের মেয়েরা

শুরুটা হয়েছে উড়ন্ত। র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের জয় দিয়ে মিশন শুরু করে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এবার বড় পরীক্ষা পিটার বাটলারের শিষ্যদের। এই পরীক্ষায় ফেল না করলে অনেক কিছুর দোয়াল খুলে যেতে পারে ঋতুপর্ণা-আফঈদাদের সামনে। প্রথম ম্যাচ জেতার পর আত্মবিশ্বাসের অভাব নেই দলে। গতকাল অনুশীলন শেষে স্বপ্না রানী-শাহেদা আক্তার…

Read More

হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে

জুলাই-আগস্টের আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছুড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু ঢাকাতেই ৯৫ হাজার ৩১৩ রাউন্ড তাজা বুলেট ব্যবহার করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন  প্রসিকিউশন। তখন হাসিনা ও কামালের…

Read More

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, জার্মানিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি

ইউরোপজুড়ে কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। মহাদেশটির দক্ষিণাঞ্চলে গরম ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। জার্মানিতে রেকর্ড তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ইতালি, স্পেন ও গ্রিসের পরিস্থিতি আরও ভয়াবহ। দক্ষিণ ইউরোপের কিছু অঞ্চলে রাতের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। প্রচন্ড গরমে সতর্কতা হিসেবে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। জার্মানি বিভিন্ন শহরে কয়েকদিন ধরে রাস্তাঘাটে লোকজন…

Read More

টিকাটুলিতে মামুন প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর টিকাটুলিতে মামুন প্লাজা নামের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আজ বুধবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল পৌনে সাতটার দিকে প্রথম আলোকে তিনি বলেন, মামুন প্লাজার তিনতলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে…

Read More

তারেক রহমান

বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযোগী কিনা ভাবা দরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন হয়, কিন্তু আমাদের দেশের ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই ব্যবস্থা উপযোগী কিনা ভাবা দরকার।’ মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ’গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক…

Read More