পিএসসি’র সংস্কার চেয়ে শাহবাগে অবস্থান
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন। এ সময় তারা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার,…

