টিকাটুলিতে মামুন প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
রাজধানীর টিকাটুলিতে মামুন প্লাজা নামের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আজ বুধবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল পৌনে সাতটার দিকে প্রথম আলোকে তিনি বলেন, মামুন প্লাজার তিনতলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে…

