সিরিজ জিতলো বাংলাদেশ
এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ। ১০৩ রান তাড়ায় ১ উইকেট হারিয়েই লক্ষ্য টপকে যায় টাইগাররা। ৪০ বলে ৫৪ রান করেন তানজীদ হাসান তামিম।
১০৩ রানেই শেষ নেদারল্যান্ডস
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০৩ রানে গুঁটিয়ে গেছে নেদারল্যান্ডস। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন নাসুম আহমেদ।
নেদারল্যান্ডস ৬ ওভারে ৪০/৩
পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে নেদারল্যান্ডস। নাসুম আহমেদ ২টি ও তাসকিন আহমেদ নিয়েছেন ১ উইকেট।
প্রথম শিকার নাসুমের
একাদশে ফিরেই শিকার ধরলেন নাসুম আহমেদ। ফেরালেন ডাচ ওপেনার ম্যাক্স ও’দাউদকে।
আবার টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ
নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। আজ একাদশে দুটি পরিবর্তন এসেছে। রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের জায়গায় একাদশে ফিরেছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ- লিটন দাস (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
আর প্রথম হেরে যাওয়া দল থেকে একটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ড। টিম প্রিঙ্গলের জায়গায় এসেছেন ব্যাটসম্যান সিকান্দার জুলফিকার।
নেদারল্যান্ডস একাদশ- স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, সিকান্দার জুলফিকার।

