
মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত ‘বিজয় রিকশা র্যালি’ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর।
শনিবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টি ঢাকা-১৩ আসনের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ব্যতিক্রমী এই রিকশা র্যালি হয়। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইনের নেতৃত্বে এই আয়োজনটি শেরেবাংলা নগর আদর্শ স্কুল থেকে শুরু হয়ে আদাবর, মোহাম্মদপুর, বছিলা, লালমাটিয়া এবং রায়ের বাজারসহ ঢাকা-১৩ আসনের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব সরদার আমিরুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। র্যালিতে রঙিন সাজে সজ্জিত প্রায় শতাধিক রিকশায় ব্যানার-ফেস্টুন নিয়ে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রফিকুল ইসলাম
All rights reserved ©2025 freedomjanata24.news