আটলান্টা ওপেন টি-টোয়েন্টি

সাকিবের দলে খেলবেন মাহমুদউল্লাহও

আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন মাহমুদউল্লাহ রিয়াদও। যুক্তরাষ্ট্রভিত্তিক দল আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন এ টাইগার অভিজ্ঞ অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রের ঘরোয়া এ প্রতিযোগিতায় একই দলে হয়ে খেলার খেলবেন সাকিব আল হাসানও।
আগামী ৭ থেকে ১২ই অক্টোবর যুক্তরাষ্ট্রের রাইডালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে আয়োজিত হবে টুর্নামেন্টটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহকে ‘স্টার’ আখ্যা দিয়ে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে আয়োজকরা লেখে, ‘স্টারপাওয়ার আনলকড। মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে।’ আয়োজকদের তথ্য অনুযায়ী, এই প্রতিযোগিতায় অংশ নেবে ছয়টি দল। এটি যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি স্টাইলের ঘরোয়া টুর্নামেন্ট। চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালে শেষ হয় মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ার। এর আগে ২০২১-এ টেস্ট ও গতবছর টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন এ টাইগার ক্রিকেটার। সীমিত ওভারের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪১ ম্যাচে ২৩.৫০ গড়ে ২৪৪৪ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্পিনে হাত ঘুরিয়ে নেন ৪১ উইকেট। এর আগেও দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে খেলেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল), পাকিস্তান সুপার লীগের (পিএসএল) মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কয়েকবার খেলেন মাহমুদউল্লাহ। এবার খেলবেন যুক্তরাষ্ট্রের মাটিতেও। একই দলের হয়ে খেলবেন সাকিব আল হাসানও। বর্তমানে সিপিএলে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *